সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে অধম্য নারীর সম্মাননা পেলেন কবি সুফিয়া বেগম

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমাজে নারীর অদম্য অগ্রযাত্রাকে উদ্‌যাপন করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা, কর্মক্ষেত্রে সফলতা ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ নান্দাইল উপজেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন নান্দাইলের গর্ব, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। তিনি সাহিত্যচর্চা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকার জন্য অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেন।
কবি সুফিয়া বেগম তার বহুমাত্রিক পরিচয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। পাশাপাশি রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন এবং রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সাধারণ মানুষের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি ধানমন্ডি স্পেশালাইজড হাসপাতালের  পিএল সি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তি জীবনে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলামের সহধর্মিণী। দাম্পত্য জীবনে দুজনই উন্নয়ন ও মানবসেবায় নিজেদের অবদান রেখে সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্মাননা গ্রহণের পর সুফিয়া বেগম বলেন, “নারীর অধিকার, শিক্ষা ও সৃজনশীলতা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের বড় লক্ষ্য।” তিনি জানান, ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ইতোমধ্যে গ্রামের অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে একটি মক্তব চালু করেছেন, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা কোনো খরচ ছাড়াই প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা বলেন, নারীরা যদি সুযোগ ও সহায়তা পায়, তবে তারা সমাজের সব ক্ষেত্রে অদম্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম।
শেষে অদম্য নারীদের হাতে সংবর্ধনা স্মারক উপহার  তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সহ অতিথিবৃন্দ  । পুরো অনুষ্ঠানটি নান্দাইল উপজেলায় নারী জাগরণ, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের উৎসাহ সঞ্চার করে এক অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর