শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলনে নাগরপুরের যুব নেতাদের অংশগ্রহণ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেবোত্তর ডিগ্রি কলেজে মতবিনিময় সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর ডিগ্রি কলেজের গর্ভনিং বড়ির সদস্যদের সাথে শিক্ষকেদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান।
আজ সোমবার ৮ ডিসেম্বর সকাল এগারোটার সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী দেবোত্তর ডিগ্রি কলেজের গর্ভনিং বড়ি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব।
দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন তুষার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলি, বিদ্যুৎসাহি সদস্য ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন,  প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক /শিক্ষিকা,ছাত্র/ছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর