সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ ডিসেম্বর) সোমবার সকালে গোপালপুর উপজেলা দুর্নীতি বিরোধী কমিশনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
আলোচনা সভা পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক এনামুল হক চৌধুরী, সাংবাদিক কেএম মিঠু, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সচেতনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর