শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ওই সম্মাননা দেন ইউএনও ফাহমিদা আফরোজ।

জয়িতারা হলেন- উপজেলার জুমাইনগর গ্রামের রোকসানা রেমা (অর্থনৈতিকভাবে সাফল্য), খামারনাচকৈড় মহল্লার মরিয়ম বেওয়া (সফল জননী), মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের শেফালী খাতুন (সমাজ উন্নয়নে), বামনবাড়িয়া গ্রামের আনিসা ইভা (নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ি) ও খুবজীপুর গ্রামের রুবাইয়া বিন্তে রেজাউল (শিক্ষা ও চাকরি)।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর