শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলনে নাগরপুরের যুব নেতাদের অংশগ্রহণ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশনেত্রীর আরোগ্য কামনায় ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিশেষ দোয়া মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ ইশা উপজেলার ভাঙ্গুড়া পৌর এলাকার উত্তর সারুটিয়া বালুচর মাঠে পৌর ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল রানা পিন্টুর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা তাজের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে বক্তারা বলেন,

বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশবাসীর প্রত্যাশা তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো দেশের মানুষের পাশে দাঁড়াবেন। বক্তারা তার আশু রোগমুক্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আবদুল্লাহ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহীন, পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, মুন্ডুতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আকরাম মাস্টার, পাশডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মহাসিন আলম, মুন্ডুতুষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আকবর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক সাবনুরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তারা বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন।”

 

দোয়া মাহফিলে ভাঙ্গুড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর