সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গোপালপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সূতী ভি.এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে  বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুস সালাম পিন্টু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজি লিয়াকত সি. সহ সভাপতি মো. আমিনুল ইসলাম সহ সভাপতি আবু ঈসা মুনিম, মো. জাহাঙ্গীর হোসেন শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান সম্পাদক মো. চান মিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন সদস্য সচিব বদিউজ্জামান রানা শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো. হিরা প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির চলমান কর্মসূচিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর