সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বান্দরবানের লামায় ০৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ টায় উপজেলায় ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশের ক্ষতিকর কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানান।
মোবাইল কোর্টে এবিসি-২, বিবিএম, 4MB ও এসএসবি—এই চারটি ইটভাটাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ এর বিধান লঙ্ঘনের দায়ে
প্রতিটি ভাটাকে ২,০০,০০০ টাকা করে মোট ৮,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে পরিবেশদূষণকারী কোনো ইটভাটা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর