সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলে নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী  বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে  নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে আরড়া তা’ লিমুল কুরআন কাশেমিয়া  নূরানী হাফিজি মাদ্রাসা  ও এতিমখানায় নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ও ভারড়া ইউনিয়ন পূর্ব শাখার আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৃষ্ঠপোষকতায় ছিলেন আশিকুর রহমান তুহিন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারড়া ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি জাকির হোসেন মজিদ, সম্পাদক আরিফুর রহমান আরিফ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, খালেদা জিয়ার জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতম করেন। পরে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করে নেতাকর্মীরা। তিনি আশা করেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে অংশ নেবেন।
অপর দিকে সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুবুর  রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া। কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম রুবেল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হোসেন
পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সোহেল রানা, ঘুনি পাড়া আঃ রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি বিশাল রহমান, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল মিয়া, সিনিয়র সহ সভাপতি জাহিদ মিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর