সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুর ইউএনও ও পৌর প্রশাসক মো. তুহিন হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. তুহিন হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালপুর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৌর কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা অস্থির তদন্ত মামুন ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান, হিসাব রক্ষক
মো.আতিকুর রহমান, টিকাদান সুপারভাইজার মো. ইকবাল রশিদ, পৌর কর নির্ধারক রঞ্জিত কুমার ঘোষ, লাইসেন্স ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, ফজলুর রহমান, আল মাসুদ, নুরুন্নবী সোহাগসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. তুহিন হোসেন দায়িত্ব পালনকালে গোপালপুর পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি জনসেবায় নিবেদিত ছিলেন। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্ব গোপালপুরবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার হাতে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোপালপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর