শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

গোপালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (সোমবার) বিকেলে গোপালপুর উপজেলা ও শহর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম ও জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ ও সাধারণ সম্পাদক হিরা মিয়া, এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর