শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ঘন্টা কর্মবিরতি

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচি অনুয়ায়ী রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভুমিকা অপরিহার্য্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেণ, আমরা আর সময়ক্ষেপন মেনে নেব না। সরকার যদি দাবী না মানে, তাহলে ৩ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) সাজু রায়হান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোনিব মোঃ ওয়ালি উল্লাহ রুহান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ গোলাম সারওয়ার জাহান ও ফার্মাসিস্ট মোঃ রুবেল। এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর