মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় রাব্বি হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম সরদারের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শরৎগঞ্জ থেকে ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে জগন্নাথপুর উত্তরপাড়া এলাকায় পৌঁছালে শিশু রাব্বি হঠাৎ ট্রাকের সামনে দৌড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর