শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য সমবায় র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় পরিদশর্ক সুরজিত চ্যাটার্জী।

সভায় বিশেষ অতিথি ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুর রশীদ প্রধান, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, এএসআই আবুল কালাম আজাদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আব্দুস সালাম, মাসুদ রানা, রেজাউল করিম ও মইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভের চেয়ারম্যান মোহাব্বত হোসেন বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর