শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

গ্রাম আদালত পরিচালনায় গুরুদাসপুরের ইউনিয়ন পরিষদসমূহের মধ্যে অসামান্য অবদান রাখায় মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারীকে সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অক্টোবরের মাসিক আইনশৃঙ্খলা সভায় ওই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এর আগেও ২০২৪-২০২৫ অর্থবছরে নাটোরের ৫২টি ইউনিয়নের মধ্যে তৃতীয় হন তিনি। এজন্য জেলা প্রশাসনের কাছ থেকেও ‘গ্রাম আদালত বার্ষিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। গ্রাম আদালত বিধিমালা অনুযায়ী স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি।

চেয়ারম্যান আব্দুল বারী বলেন, তিনি গ্রাম আদালতে ইউনিয়নের বিভিন্ন ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, আইনি ব্যবস্থা গ্রহণ, মামলার কার্যক্রম তদারকি ও সালিশি প্রক্রিয়ার সমন্বয় করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। অসামান্য এই অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্মারক প্রদান করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর