শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ শিশু শিক্ষার্থীসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন- পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের চালক আকরাম হোসেন।
রোববার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় পাবনামুখি একটি বাশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর