বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সচেতনতার বার্তা নিয়ে চাটমোহরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) নির্বাচনী এলাকার বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাসান জাফর তুহিন।
সড়ক ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান তারেক রহমান, পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা যুবদল সভাপতি মোঃ গোলজার হোসেন, পৌর যুবদল সভাপতি তানভীর জুয়েল লিখন, যুবনেতা মাসুমসহ ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জাফর তুহিন বলেন, “আমাদের চারপাশের পরিবেশের পাশাপাশি নিজেদের ঘরবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। চাটমোহরবাসীকে আমি আহ্বান জানাই—সচেতনতার সাথে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলুন। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ, তারা যেন দায়িত্বশীলভাবে ময়লা ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করেন।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর