বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আটঘরিয়ায় বিনামূল্যে ৪৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন সবজি, সার বিতরণ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি ও সার বিতরণ “শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনহাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা নাজিম উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ।
উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌর সভায় মোট ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিষ্টি কুমড়া,শসা,বেগুনের বীজ এবং ডিএপি সার ১০ কেজি,
এমওপি সার ১০ কেজি করে জনপ্রতি কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর