শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

র‌্যালী, আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্যে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে দিবসটির সুচনা করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, ওসি (তদন্ত) আকবর হোসেন ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের অধিনায়ক আতাউর রহমান ও তার কর্মী বাহিনী। মহড়ায় অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর