বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা জিল্লুর রহমান, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাসিনুর রহমান, খানমরিচ ইউনিয়ন সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার দিলদার হোসেন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। তিনি ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মেধাবী এ আনসার ও ভিডিপি কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, সম্মানিত মমতাজ মহল স্যার সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। স্যারের আত্মার শান্তি কামনা করি। সেই সঙ্গে স্যারের চিন্তা-চেতনা, দেশপ্রেম আমাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর