শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাঁথিয়া উপজেলার ধাতালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে আটককৃত মো: রফিকুল শেখ (৪৫) জেলার আমিনপুর থানার দূর্গাপুর গ্রামের  মৃত আ: রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রফিকুল শেখের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এবং তার সহযোগী মো: ওসমান প্রাং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমান প্রামানিকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ওসমান প্রাং পালিয়ে যায়।

এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর