শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাঙ্গুড়ায় মাদক সেবনে বাধা, যুবককে মারধর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় আকরামুল্লাহ নিশাদ (১৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুই যুবক। শনিবার রাত আটটার দিকে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিশাদ পৌর শহরের মসজিদপাড়া মহল্লার সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামের ছেলে। ঘটনার পর নিশাদের বাবা আমিনুল ইসলাম ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় একই এলাকার আকছেদ আলীর ছেলে মারুফ হোসেন (২০) ও রাসেল রানার ছেলে জিসান (১৯) মসজিদপাড়ার একটি দোকানের পেছনে মাদক সেবন করছিল। বিষয়টি নিশাদের চোখে পড়লে তিনি তাদের নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ ও জিসান ক্ষিপ্ত হয়ে নিশাদকে মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নিশাদকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিশাদের বাবা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের মহল্লায় অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িত। এর মধ্যে মারুফ ও জিসান প্রকাশ্যে মাদক সেবন করে। আমার ছেলে তাদের বাধা দেওয়ায় তারা এ হামলা চালিয়েছে।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর