মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিকবিহীন ২৫টি মার্মিজ গরু আটক

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সুত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ আগষ্ট) ভোর রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ দল জুমছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করা হয়। পরে গরুগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয় এবং নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মালিকবিহীন গবাদিপশু সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর