মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক হ*ত্যা*র প্রতিবাদ ও বিশেষ ট্রাইবুনালে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১২ টায় ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
বক্তারা আরোও বলেন- সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর