শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে গুরুদাসপুরে পিএফজি’র সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে হাঙ্গার প্রজেক্টের ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে পিএফজি’র অ্যাম্বাসেডর অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ওই সভা হয়।

সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর, এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামান, কো-অর্ডিনেটর একরামুুল হক খোকন, অ্যাম্বাসেডর রোকসানা আক্তার লিপি, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর বার্তা’র সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি’র অ্যাম্বাসেডর মজিবুর রহমান মজনু।

সভায় আগামী তিনমাসের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা, লিফলেট বিতরন, পথনাটকসহ সংঘাত নিরসনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর