মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীর বস্তাবন্দি লা*শ উদ্ধার

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জঙ্গল থেকে ছৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) উপজেলার ঘুমধুম ইউনিয়নের  আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছৈয়দ নুর কক্সবাজারের উখিয়া বাজার এলাকার ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে স্থানীয়রা আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গল লাকড়ি সংগ্রহ করতে যায়। সেখানে গিয়ে পচা দুর্গন্ধ পেলে দুর্গন্ধের উৎস খোঁজার চেষ্টা করে তারা। খোঁজাখুঁজির একপর্যায়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আরও জানায়, গত তিন দিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে সৈয়দ নুরকে অপহরণের পর আজ এই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। অভিযানের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। অভিযান সম্পন্ন হওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর