মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

লামায় হ*ত্যা*র দায়ে যুবকের মৃ*ত্যু*দ*ন্ড

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বান্দরবানে লামায় স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামে  এক যুবকের মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ৪০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়।
বুধবার (৯ জুন) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই আদেশ প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত কামাল হোসেন (৪২) লামা আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সাথে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। ২ ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার।এরই মধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে ২য় স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাথে বাধা দেয় কদর বানু।এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে  বাড়ী হইতে বাহির করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদি হয়ে  এই বিষয়ে লামা থানা একটি মামলা দায়ের করেছিলেন।
 মামলা হইতে মুক্তি পেতে  ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় শশুর বাড়ি নিয়ে যায়।শশুর বাড়ীতে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে কদর বানুর স্বামী কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান।এই ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ীর ঘরের বাইরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় কদর বানুর ভাই  আকবর হোসেন বাদি হয়ে ওই দিন লামা থানায় হত্যা মামলা দায়েরের প্রেক্ষতে আদালতে স্বাক্ষপ্রমাণে দোষি প্রমানিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।
রাস্ট্র পক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী   সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী কামাল হোসেনকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর