মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

এখন ঘরে বসেই অনলাইনে দান করা যাবে কিশোরগঞ্জের পাগলা মসজিদে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

দানের বিষয়টি আরও সহজ ও প্রসারিত করার লক্ষ্যে প্রবাসী ও দেশের দূরদূরান্তের দানকারীদের সুবিধার কথা চিন্তা করে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন ডোনেশনের উদ্বোধন করেছেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। এছাড়াও মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশ বিদেশের যে কেউ দান করতে চাইলে এখন থেকে www.paglamosque.org এই ওয়েবসাইটে গিয়ে দান করতে পারবেন।
দানের অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে প্রতি তিন থেকে চার মাস পর পর পাওয়া যায় কয়েক কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা মিলে দানবাক্সে। সর্বশেষ এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া গিয়েছিল। রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর