মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রূপসা তিন রাস্তার মোড়ে আজ বুধবার (২ জুলাই) বিকেলে জাগরণী সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল টাইগার বনাম লায়ন। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ।
খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী মোঃ নুরুল ইসলাম এবং সঞ্চালনা ছিলেন মোঃ মাসুম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল রানা ও মোঃ আবু হানিফ উপস্থিত ছিলেন।
এছাড়াও মোঃ মাজহারুল ইসলাম দিদার, আবুল হোসেন, রায়হান, মাহফুজ হাসান রিমন, সুমন, উজ্জ্বল মিয়া, আল-আমিন, ইসমাইল ও মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। তারা আরও বলেন, জয়-পরাজয় মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন-মানসিকতা অর্জন করতে হবে। বর্তমান সমাজে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার চর্চা অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর