শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অ*স্ত্রসহ গ্রেফতার-৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলির ঘটনায় পুলিশের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৬ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ঈশ্বরদী থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার(১১ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট এলাকায় নদীর কয়েকটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইয়াছিন আলী (৩৫), সোনারুল (২৬), হবি মন্ডল (২৬), সাগর প্রাং (২৭), সোহেল প্রাং (২৮) ও মিরাজ প্রাং (২৪) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১২ জুন) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ধ)/১৯(ভ) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৬। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, গত বেশ কিছুদিন যাবত ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটায়। এতে গত ২২ মে পদ্মা নদীর অভ্যাস্তরে গোলাগুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এঘটনায় ৩১ মে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। মামলা নং-৪০। এছাড়ও গত ৫ জুন দৃষ্কৃতিকারীরা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনায় ঈশ্বরদী থানায় আরেকটি মামলা ৭ জুন তারিখে দায়ের হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুন নূরসহ থানার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ঈশ্বরদী থানা এলাকা ও পদ্মার চরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলার পলাতক আসামীদের গ্রেফতার এবং দুষ্কৃতিকারীদের প্রদর্শিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ জুন বিকেলে ঈশ্বরদী সাঁড়াঘাট এলাকার পদ্মা নদীর তীরে এবং নদী গর্ভে অভিযান পরিচালনা করে।ওসি আব্দুন নূর বলেন, অভিযানে সাঁড়া ইউপি’র ৫নং ঘাটের ব্লকের নিকট ভেড়ানো অবস্থায় বালু বোঝাই বাল্কহেড এর ইঞ্জিন রুমের ভেতর হতে একটি ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগে একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ এবং পানিহাটা নামক ঘাটে ট্রলারে ছাউনির ভেতরে বিছানো তোশকের নীচ হতে একটি সচল ক্যালিবার ২২ রিভলবার এবং ২২ বোরের ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর