শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোজাম্মেল হক মোজাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো: মোজাম্মেল হক মোজাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, ঈদুল আযহার এই পবিত্র দিনে হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলেমিশে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং এই উৎসব আমাদের জীবনে বয়ে আনে শান্তি ও কল্যাণ।”

এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মো: মোজাম্মেল হক মোজাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদানে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর