শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আবু সাঈম সরকার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (২), সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের সদস্য মোঃ আবু সাঈম সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, ঈদুল আযহার এই পবিত্র দিনে হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলেমিশে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং এই উৎসব আমাদের জীবনে বয়ে আনে শান্তি ও কল্যাণ।”

এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মোঃ আবু সাঈম সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং ভাঙ্গুড়া উপজেলায় সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর