শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ (সাত) কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১ জুন) রাত ১১টা ১৫ মিনিটে সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের পার চিথুলিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- পাবনা সদর থানার বকশীপুর গ্রামের সোলেমানের ছেলে হৃদয় হোসেন শান্ত (২২), লালমনিরহাট সদর থানার খোচাবাড়ী গ্রামের নুরুজ্জামান পাগলার ছেলে চাঁন মিয়া (৩৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ নাগরাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুলাল হোসেন (২৭)।

ডিবি পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে এই অভিযানের নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও সঙ্গীয় অফিসার ফোর্স।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পাবনাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর