শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক শহীদুল আলম, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক শহীদুল আলমের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে তিনি নিজ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শহরের ঝুটিতলার মোড় এলাকায় অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হন।
একদল দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ২৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায়।
স্থানীয় জনতা শহীদুল আলম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শহীদুল আলম বলেন, আমি দৈনিক একুশে বাণী পত্রিকায় কাজ করি। কয়েকদিন আগে কাঠিয়া ঈদগাহ সংলগ্ন এলাকার জাল টাকা জাল ডলার সহ একটি চক্র সেনাবাহিনীর হাতে আটক হয়।  সেই সংবাদ প্রকাশের জেরে আশরাফুল নামক স্হানীয় ব্যাক্তি তার বাহিনী নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যে  শরীরের বিভিন্ন স্থানে চুল কাটা খুর দিয়ে আঘাত করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীরা উদ্ধার করে  সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।
এ ঘটনায় আশরাফুল নামক এ ব্যক্তিকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আশরাফুলের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চোরাচালানের মামলা রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর