শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বান্দরবানে সড়ক দূর্ঘ*টনায় নিহ*ত ১, আহ*ত ২

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বান্দরবানের রুমা উপজেলায় যাত্রীবাহী  জিপগাড়ি দূর্ঘটনায় গাবরিয়েল বম (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকাল ৪টা দিকে রুমা উপজেলার দুর্গম এলাকা মূয়ালপী পাড়া সড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত গাবরিয়েল বম (৩৫) পাইন্দু ইউপির ৭ নম্বর ওয়ার্ড মূয়ালপী পাড়ার বাসিন্দা জনত্লিন বমের ছেলে। আহতরা হলেন, পাইন্দু  ইউপির মূয়ালপী পাড়ার বাসিন্দা লালজার বমের স্ত্রী জিংপেক বম (৩৫) ও ভানথোয়াল জোয়াল বম (৪০)।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে রুমা বাজার থেকে গ্রামে যাওয়ার সময় মূয়ালপী পাড়া সড়কের লায়েদাক ঝিড়ির উপড়ে নিয়ন্ত্রণ  হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ১জন নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ হোসাইন জানান, যাত্রীবাহী জীপ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রুমা থানার ওসি’সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
রুমা থানার ওসি মো সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার জায়গাটি খুবই দুর্গম। বিকেলে রুমা বাজার থেকে গ্রামে যাওয়ার সময় মূয়ালপী পাড়া সড়কের লায়েদাক ঝিড়ির উপড়ে নিয়ন্ত্রণ  হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে প্রায় ২০০ফুট পাহাড়ের নীচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর