বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্ম*হত্যা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রিনা সুলতানা (৫০) নামের এক নারী।

রোববার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট বন্ধু কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ের পেছনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনা সুলতানা উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের পর রিনা সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাট এলাকার দিকে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। ওই সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এলে তিনি তার নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, “খুলনা রেলওয়ে থানাধীন রেল কিলোমিটার নং-২৬/২ এর পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রিনা সুলতানা আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর