শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তিন শিক্ষকের জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে চলমান এসএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব সহ তিন শিক্ষককে ৯৯ হাজার টাকা জরিমানা ও চলমান পরীক্ষা থেকে বহিষ্কার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা মাসের চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল এর আদালত। পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট দেওয়ায় দুর্নীতি করার অপরাধে এই দন্ডাদেশ দেওয়া হয়।

রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও সামাদ সওদা মহিলা মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুর রাজ্জাক, বরদানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন এই তিন শিক্ষককে দন্ডাদেশ দেওয়া হয়েছে। প্রতি শিক্ষকের নিকট থেকে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানাযায়, পরীক্ষায় ওএমআর শিটে বিভিন্ন সেট থাকলেও সেটি বিতরণে দুর্নীতির আশ্রয় নেয় কেন্দ্র সচিব সহ তিন শিক্ষক। বিষয়টি সকাল ১১ টার দিকে প্রশাসনের নজরে আসলে চাটমোহর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করেন।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর জানান, ওএমআর শিট বিতরণে যে নিয়ম মানার কথা ছিল তা মানেননি কেন্দ্র সচিব, হল সুপার ও সহকারী হল সুপার ওই তিন শিক্ষক। চলমান এসএসসি পরীক্ষায় ওই তিন শিক্ষক আর দায়িত্ব পালন করতে পারবেন। এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না বলে জনান নির্বাহী অফিসার। তবে আইন অমান্য করে দুর্নীতি করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর