বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলার পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় অরাজকতা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে মো: লাম (১৫) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। সে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।

সেনাবাহিনীর সদস্যরা তার কাছ থেকে রামদা, ছুরি, চাপাতিসহ ১০টি দেশীয় অস্ত্র জব্দ করেন। পরে তাকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান।

ক্যাপ্টেন আল-আমিন খান জানান, কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। জন নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর