শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ই মার্চ) সকাল দশটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া গ্রামে। আটককৃত বৃদ্ধ শমসের আলী (৭২) ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শমসের আলী খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ছেলে হাশেম আলীর বাড়িতে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বিকেল পাঁচটার দিকে তার পিতাকে বিষয়টি জানালে তিনি গ্রামবাসীকে সাথে নিয়ে শমসের আলীকে মারধর করে। পরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাত নয়টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার প্রতিদিনের সংবাদকে জানান, এ ঘটনায় অভিযুক্ত শমসের আলীকে মঙ্গলবার রাতেই আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর