শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. সুলাইমান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)।

আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা ও এনজিও কর্মী।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে সোলাইমান শিশু সন্তান জুনায়েদকে নিয়ে মোটরসাইকেলযোগে খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে শিশু জুনায়েদ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সুলাইমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর