শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সাইফুল ইসলাম নামে এক ঘি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার পৌর সদরের চৌবাড়ীয়ার হারোপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। ঘি ব্যবসায়ী সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত না থাকায় জরিমানার অর্থ তার পক্ষে প্রদান করেন “ঘি বাড়ী” প্রতিষ্ঠানের শ্রমিক রেজাউল ইসলাম।

জানা গেছে, দীর্ঘদিন যাবত ডালডা আর পাম অয়েলের সঙ্গে সামান্য পরিমাণে ঘি ফ্লেভার আর রং মিশিয়ে তৈরি হচ্ছে খাঁটি মানের গাওয়া ঘি। এর পর “ঘি বাড়ী” নাম দিয়ে কৌটায় লেবেল করা হচ্ছে। পরে বিএসটিআই এর সিল বসিয়ে অবাধে বাজারজাত করা হচ্ছে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাট বাজারে। পবিত্র মাহে রমজান মাসকে টার্গেট করে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছেন “ঘি বাড়ী” নামের এ প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম। রমজান উপলক্ষে ঘিয়ের চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি এসব ভেজাল ঘি এ এখন সয়লাব হয়ে হচ্ছে বাজার গুলোতে। আর সেই লেবেলের গায়ে লেখা ৫০০ গ্রাম ঘি ১০৫০ টাকা ও ১ কেজি ঘি ২১০০ টাকা। সাংবাদিকদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় “ঘি বাড়ী” নামক ঘি প্রস্তুতকারি প্রতিষ্ঠান উচ্চমূল্যে বিক্রয়, প্রস্তুতকারক হিসাবে উল্লেখ থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাচামাল সংগ্রহ করে মোড়কজাতকরণ, ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষনে না রাখার কারণে সংশ্লিষ্ট আইনে অভিযুক্ত “ঘি বাড়ী” প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। এ সময় উপজেলা প্রসাশনের অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর