শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

জামালপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

জামালপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জামালপুর পৌরশহরের ছনকান্দা মথুরা বাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সকালে জামালপুর পৌরশহরের ছনকান্দা মথুরা বাড়ী এলাকার ড্রাম ট্রাক চালক জুয়েল আকন্দ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার ট্রাকটি দাঁড় করিয়ে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলো। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী অপর একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল আকন্দের মৃত্যু হয়। নিহত জুয়েল আকন্দ (৪০) একই এলাকার মৃত মুনছর আকন্দের ছেলে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালক হাসিবুল (২০) গুরুত্বর আহত হয়, সে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাশেদ আলীর ছেলে। দুর্ঘটনার কারণে এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে দুর্ঘটনাস্থলের কিছুটা অদূরে জামালপুর থেকে ময়মনসিংহগামী পাথরবাহী একটি ট্রাক দাড়িয়ে যায়। ট্রাকটি থামলে কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক শাওন ও তার মামা মোটরসাইকেল আরোহী ইকরামুল হক গুরুত্বর আহত হয়। শাওন (২৩) বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ইকরামুল হক (৪৫) দেওয়ানগঞ্জ উপজেলার মহেজ আলীর ছেলে। তারা মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহীদের গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জামালপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) নিরুপম জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর