রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুলাডুলি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পী মালিথা (২৮) মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুলাডুলির দুবলাচরা গ্রামের মৃত চুনু মালিথার ছেলে। ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পী মালিথাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহিদ। ওসি জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গত ১৯/০৮/২০২৪ ইং (মামলা নং-১২) এর তদন্তে প্রাপ্ত আসামী বাপ্পী মালিথাকে রাতভর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরে তাঁকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর