বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ চৌহালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরের অলিগলিতে মাদকের বিস্তার, অদৃশ্য সিন্ডিকেটের কাছে অসহায় হাজারো পরিবার সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন

সাতক্ষীরায় গলায় গামছা পেছিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

রোববার ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
আত্মহনানকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার ভোর রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন।
পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর