বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ চৌহালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরের অলিগলিতে মাদকের বিস্তার, অদৃশ্য সিন্ডিকেটের কাছে অসহায় হাজারো পরিবার সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন

কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত একুশে টেলিভিশন (ইটিভি) ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভবনটির নিচতলার কফি হাউজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

জানা গেছে, ১১ তলা ভবনটির ছাদে একুশে টেলিভিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৬০-৭০ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর