বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বাসাইলে পাম্পে ডিজেল কম দেয়ায় পাঁচ হাজার টাকার জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

প্রতি ৫ লিটারে ৩২০ মিলি লিটার কম দেয়ায় টাঙ্গাইলের বাসাইলে ফোর ব্রাদার্স লিমিটেডকে   পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
জানা যায়,ডিজেল, পেট্রোল ও অকটেন জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে বাসাইল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ডিজেল ইউনিটে প্রতি ৫ লিটারে ৩২০ মিলিলিটার কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনে ৪৬ ধারায় ফোর ব্রাদার্স লিমিটেডকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান,আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর