শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ছেলেদের স্কুল ব্যাগ ও শীতের কাপড় নিয়ে শাহাবুদ্দিন এর বাড়ি যাওয়া হলো না

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় সিএনজি চালক সহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১ টার দিকে খুনিয়াপালংয়ের স্কুলের পাহাড় এলাকার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রী সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর ছেলে।সে দীর্ঘ ২২ বছর ধরে সংবাদ পত্রের সাথে জড়িত ছিল।
মৃত্যুর আগপর্যন্ত সে দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত জীবন শাহাবুদ্দিন জীবন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিল।রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,জুমার নামাজের সময় কক্সবাজার মুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে টেকনাফ মুখী সিএনজি গাড়িকে ধাক্কা দিলে সিএনজির সামনের সিটে বসা একজন যাত্রীর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় সিএনজি চালক সহ অন্যান্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় স্থানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় ৩ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ ছিল।পরে ঘটনাস্থলে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।
ঘাতক ট্রাক যার নং চট্র মেট্রো-ট ১১-৪৬৯৪ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি নং কক্সবাজার -থ ১১-৯৭৫৯।গাড়ি দুটি রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাছির উদ্দীন বলেন,ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর