শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নাটোরে সড়ক দূর্ঘটনায় আনসার আলী (৪৬) নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী নওগাঁর মান্দা উপজেলার দাড়িয়াপুরের কানু প্রামানিকের ছেলে।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা থেকে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ব্যাটারী চালিত ভ্যানযোগে শহরের দিকে আসছিলেন। তার পেছনে একটি রিকসা যাত্রীসহ একই গন্তব্যে যাচ্ছিলো। পথে ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলারের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা রিকসাসহ তিনটি যানবাহনের সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আনসার আলীকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর