বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নওয়াপাড়া স্টেশন এলাকায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ইকবলের মার্কেটে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

স্থানীয়রা সবুজ নামের একজন জানান, গতকাল ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোরটি যশোরের নওয়াপাড়া রেলস্টেশনে আসে।পরে  ঠিকানা জানতে চাইলে রংপুরে বাড়ি বলে জানায় ওই কিশোর।

এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানান, সকালে শীতে জুবুথুবু অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কিশোর’কে।আনুমানিক বেলা ১২টার কিছু সময়ে নিহত কিশোরটি ডাক চিৎকার করতে থাকে বলে জানায়। পরে দুপুর ২টার সময়ে অভয়নগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে  লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি এমাদুল করিম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর