শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়া বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রত্ততিমুলক আলোচনা সভা 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন

আগামী ১১ জানুয়ারি ২০২৫ আটঘরিয়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উৎযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। রবিবার ২৯ ডিসেম্বর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর সঞ্চালনায় প্রস্তুতি মুলক আলোচনা সভা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দর রাঙা, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন, ছাত্রদল নেতা তারেক মাহমুদ, মিলন হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,১০ জানুয়ারি আটঘরিয়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিককে সম্মেলন সুন্দর সফল করা যায় এবিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর