শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমের ৩ যাত্রী নিহত, আহত ৫

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় দাড়িয়ে থাকা করিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার মাধপুর-বেড়া স্থানীয় মহাসড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে রিপনের বাড়ির নিকট। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

নিহতরা হলেন, রাঙ্গামাটিয়া গ্রামের আলতাব হোসেনর ছেলে খোকন (৩৫), ছোন্দহ গ্রামের সাঈদ মোল্লার ছেলে রাসেল (৩০) ও নজিমুদ্দিনের ছেলে ধনি প্রামানিক। এবং আহতদের সাঁথিয়া হাপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে করিমনে করে কিছু কৃষি শ্রমিক পিয়াজ বপনের উদ্দেশ্যে সুজানগর বামনদি যেতে নিচ্ছিল। এমন সময় রাঙ্গামাটিয়া রিপনের বাড়ির নিকট করিমন নস্ট হওয়ায় ঠিক করতে নিচ্ছিল চালক। এমন সময় মাধপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাওয়ার পথে ওই করিমনকে ধাক্কা দিলে করিমন উল্টে তিন যাত্রী নিহত হয়। এতে আরও ৫ কৃষি শ্রমিক আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর